1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ঈদুল আজহা’র প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ঈদুল আজহা’র প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

পবিত্র ঈদুল আজহা’র প্রধান জামাত আগামী ৭ জুন সকাল সাড়ে সাতটায় ঢাকায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত বায়তুল মুকাররম মসজিদে সকাল আটটায় অনুষ্ঠিত হবে।

প্রতিবছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বায়তুল মুকাররমে প্রথম জামাত সকাল সাতটায় এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও শেষ জামাত পর্যায়ক্রমে সকাল আটটা, নয়টা, দশটা এবং ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত জামাত টেলিভিশনসমূহে সরাসরি সম্প্রচার করা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, ঢাকা শহরের প্রসিদ্ধ মসজিদগুলোর ঈদ জামাত ও বৃহত্তর জেলাগুলোর প্রধান জামাতের সময়সূচি ঈদের আগের দিন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি চ্যানেলের মাধ্যমে সর্বসাধারণকে জানানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71