1. admin@timesnews71.com : অ্যাডমিন :
 ঈদ-উল-আযহা'র নামাজ শেষে রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার পরিদর্শন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী  | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

 ঈদ-উল-আযহা’র নামাজ শেষে রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার পরিদর্শন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

 

পরিদর্শনকালে তিনি শিশুদের খোঁজখবর নেন, তাদের খাওয়া-দাওয়া, চিকিৎসা সেবা এবং সার্বিক অবস্থার সঙ্গে পরিচ্ছন্নতা ও খাবারের মান পরীক্ষা করেন।

মন্ত্রী শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এছাড়া তিনি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, পরিবেশ ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এসব সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সরকার অত্যন্ত আন্তরিক। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের প্রতি অত্যন্ত যত্নশীল। তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি সমাজের মানুষের দায়বদ্ধতা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগ একসঙ্গে কাজ করলে শিশুদের জন্য বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71