1. admin@timesnews71.com : অ্যাডমিন :
রোমাঞ্চকর ফাইনালে ডুমাইন ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন মধুখালী পৌরসভা একাদশ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

রোমাঞ্চকর ফাইনালে ডুমাইন ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন মধুখালী পৌরসভা একাদশ

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিকেল ৫টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১২ দলীয় এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল আকনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ফাইনাল ম্যাচে ডুমাইন ইউনিয়ন একাদশকে পরাজিত করে মধুখালী পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রোমাঞ্চকর এ ম্যাচ উপভোগ করতে মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় খেলোয়াড়দের ক্রীড়াচর্চায় আরও উৎসাহিত করতে নিয়মিত এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71