1. admin@timesnews71.com : অ্যাডমিন :
এমআরটি লাইন-৬ এর মিরপুর ১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে ডিএমটিসিএল কর্তৃক উচ্ছেদ অভিযান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

এমআরটি লাইন-৬ এর মিরপুর ১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে ডিএমটিসিএল কর্তৃক উচ্ছেদ অভিযান

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

ডিএমটিসিএল-এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাঃ শাজাহান আলি, জনাব মো: জাহিদুল ইসলাম ও জনাব নজরুল ইসলাম এর উপস্থিতিতে আজ শুক্রবার সকাল ৯ ঘটিকা হতে দুপুর ১ ঘটিকা পর্যন্ত এমআরটি লাইন-৬ এর মিরপুর ১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে ডিএমটিসিএল, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‍্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশ অংশগ্রহণ করে। অভিযানে আরও উপস্থিত ছিলেন উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন, ডিএমটিসিএল এর উপ-মহাব্যবস্থাপক ( প্রশাসন ) মোঃ আবু হাসান সিদ্দিক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রয়োজনীয় লজিস্টিক সহযোগিতা প্রদান করে। অভিযানকালে স্টেশনসংলগ্ন এলাকায় যাত্রী চলাচল ও নিরাপত্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন সকল অবৈধ দখল উচ্ছেদ/অপসারণ করা হয়।

ভবিষ্যতে এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে- এ মর্মে সকলকে সতর্ক করা হয়। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয় এবং ভবিষ্যতে ডিএমটিসিএল কর্তৃক এ ধরনের উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

আজকের এই অভিযানে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণকে ডিএমটিসিএল এর পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71