1. admin@timesnews71.com : অ্যাডমিন :
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও প্রতারণা রোধে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আকাশপথের যাত্রী এবং ট্রাভেল এজেন্সির মালিকদের চারটি নির্দেশনা দিয়েছে। এগুলো হলো- ১. এয়ার টিকিটের গায়ে বিক্রয়মূল্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।

২. ট্রাভেল এজেন্সিকে এয়ার টিকিটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর এবং টিকিটের বিক্রয়মূল্য স্পষ্ট ভাষায় লিখতে হবে।

৩. যাত্রী সাধারণকেও ক্রয়কৃত টিকিটের বিক্রয়মূল্য এবং ট্রাভেল এজেন্সির নাম যথাযথ রয়েছে কি না বুঝে নিতে হবে। কোনভাবে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট ক্রয় করা যাবে না।

৪. কোন ট্রাভেল এজেন্সির সাথে টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বা সিন্ডিকেটের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে উক্ত ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মির্জা মুরাদ হাসান বেগের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সকল নির্দেশনা দেওয়া হয়। #

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71