1. admin@timesnews71.com : অ্যাডমিন :
এসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট ১০ জুলাই | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

এসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট ১০ জুলাই

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১০ জুলাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা, ২০২৫-এর ফলাফল প্রকাশিত হবে। দেশের শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএস-এর মাধ্যমে দুপুর দুইটায় ফলাফল প্রকাশ করা হবে।

বোর্ডসমূহে প্রকাশিত ফলাফল ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে www.dhakaeducationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

পরীক্ষার্থীরা ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান হতে সংগ্রহ করতে পারবেন। এছাড়া, শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট ঠিকানা www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমেও ফলাফল সংগ্রহ করা যাবে।

উল্লেখ্য, শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে ফলাফল পাওয়া যাবে না।

পুনঃনিরীক্ষণের জন্য এসএমএস-এর মাধ্যমে ১১ জুলাই থেকে ১৭ জুলাই তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন পদ্ধতি শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71