1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কড়াইলবাসীর জন্য বড় ভবন গড়ে তোলা হবে : তারেক রহমান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

কড়াইলবাসীর জন্য বড় ভবন গড়ে তোলা হবে : তারেক রহমান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

যেকোনো বিপদে-আপদে কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাশপাশি কড়াইলবাসীর থাকার কষ্ট দূর করতে বড় ভবন গড়ে তোলা হবে বলেও অঙ্গীকার করেন।

আজ বুধবার (২০ জানুয়ারি) মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কড়াইলবাসী আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে এ অঙ্গীকার করেছেন তারেক রহমান। দোয়া মাহফিলে তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও।

তারেক রহমান বলেন, আমি আপনাদের এলাকারই সন্তান। স্বাধীনতা পরবর্তী সময়ে যে বাড়িতে বড় হয়েছি, স্বৈরাচারি সরকার কীভাবে সেটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, সেটা আপনারা দেখেছেন। আমি এখন আপনাদের সন্তান। আমি আপনাদের পাশে থাকবো, এই এলাকার মানুষের পাশে থাকবো।

বিজ্ঞাপন
কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, যার জন্য আজকের দোয়া মাহফিল, তিনি যখন বেঁচে ছিলেন মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন আজীবন। আমাদের রাজনীতি সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।

মানুষের কল্যাণে আগামীদিনে যেসব কাজ করতে চান সে বিষয়ে তিনি বলেন, মা-বোনেরা যেন সচ্ছলভাবে জীবন চালাতে পারেন, সেজন্য আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। আল্লাহ যেন আমাদের সেই তওফিক দেন। এছাড়া কৃষি কার্ডের মতো আরও অন্যান্য কার্যক্রমে আপনাদের দোয়া চাই।

‘দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষা সুবিধা পায়, কড়াইল বস্তির সন্তানরাও যেন একই শিক্ষা পায়। একইরকম স্বাস্থ্য সেবা, খেলাধুলার ব্যবস্থাসহ সবরকম সুবিধা যেন পায়, আমরা সে ব্যবস্থা করবো, যদি আল্লাহ চান’ যোগ করেন তিনি।

কড়াইলবাসীর জন্য আধুনিক আবাসনের ব্যবস্থা করতে চান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, আধুনিক আবাসনের ব্যবস্থা করার চেষ্টা করবো। এখানে যারা বহুবছর ধরে আছেন, তাদের কাছে সেসব ফ্ল্যাট হস্তান্তর করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71