1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কামরাঙ্গীরচরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান | টাইমস নিউজ ৭১
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি প্রতিনিধিদলের সাথে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পর্যালোচনা সভা অনুষ্ঠিত ওমরাহ পথে সড়ক দুর্ঘটনা, মা-সহ দুই সন্তানের মৃত্যু সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক: ২০ জেলায় ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি উচ্চশিক্ষা রূপান্তরে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থ মন্ত্রী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী

কামরাঙ্গীরচরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান

  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:-

­­­­ঢাকা, ৪ কার্তিক (২০ অক্টোবর):
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে গতকাল ঢাকার কামরাঙ্গীরচরে উচ্ছেদ অভিযান চালায়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে কামরাঙ্গীরচরের কয়েকটি অবৈধ সংযোগ চিহ্নিত করা হয়। এরমধ্যে চারটি খানাডুলি কারখানা এবং তিনটি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী এই কারখানাগুলোতে প্রতি ঘণ্টায় আনুমানিক মোট তিন হাজার ১০০ ঘনফুট গ্যাস ব্যবহার করা হচ্ছিল।

এসময় অবৈধ গ্যাস সংযোগের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে। অবৈধ গ্যাস ব্যবহারকারীদের কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় তাদের বিরুদ্ধে কোনো দণ্ড আরোপ করা সম্ভব হয়নি।

#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71