1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কৃষি খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বৈঠক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

কৃষি খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বৈঠক

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

 

আজ কৃষি খাতে সহযোগিতা জোরদারে
বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে অনুষ্ঠিত হয়।

আলোচ্যসূচিতে জাপান আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করে। একইসাথে, জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন এগিয়ে নেওয়ার আহ্বান জানায়। আলোচনায় জাপানের ওয়াগিউ গরুর মাংস রপ্তানি ও হালাল খাদ্য খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ও আলোচনায় উঠে আসে।
এছাড়া, জাপান টেকসই কৃষি উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে এবং যৌথ ঋণ ব্যবস্থা (জয়েন্ট ক্রেডিট মেকানিজম) এর মতো কাঠামোর আওতায় সহযোগিতা জোরদারের কথাও উল্লেখ করে।

আলোচনায় বাংলাদেশ উন্নত কৃষি গবেষণায় সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেয়, যেখানে জিনোমিক্স ও ফেনোমিক্সভিত্তিক স্পিড ব্রিডিং প্রযুক্তি এবং সবজি বীজ উৎপাদনের ক্ষেত্র গুরুত্ব পায়। আম ও হিমায়িত খাদ্যসহ বাংলাদেশ হতে কৃষিপণ্যের আমদানী বাড়ানোর বিষয়টিও তুলে ধরা হয়।

বাংলাদেশ কৃষি যান্ত্রিকীকরণ এবং চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তি-ড্রোন, বিগ ডাটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে জাপানের সহযোগিতা প্রত্যাশা করে। পাশাপাশি, কাঁঠাল ও আম প্রক্রিয়াজাতকরণ ( ড্রাই ফুড) খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানানো হয়। আলোচনায় গভীর সমুদ্রে মৎস্য আহরণ এবং খাদ্য নিরাপত্তা মানদণ্ড নিশ্চিতকরণকে সম্ভাবনাময় সহযোগিতার ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়।

বৈঠকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন,’ বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষি। কৃষির আধুনিকায়ন, যান্ত্রিকীকরণ, ভ্যালু চেইন উন্নয়ন এবং জলবায়ু সহনশীল চর্চা এগিয়ে নিতে জাপানের সহযোগিতাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। জাপানের দক্ষতা, উদ্ভাবন ও বিনিয়োগ বাংলাদেশের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষিভিত্তিক শিল্পায়ন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”

বৈঠকটি টেকসই ও প্রযুক্তিনির্ভর কৃষি উন্নয়ন নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকারের মাধ্যমে সমাপ্ত হয়।

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই. মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

জাপান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাপানের কৃষি, বন ও মৎস্য বিষয়ক মন্ত্রী সুজুকি নোরিকাজু(Suzuki Norikazu) । প্রতিনিধিদলে ছিলেন সচিব তানাকা তাতসুআকি(Tanaka Tatsuaki), সচিব নিসাকা মাকোতো(Nissaka Makoto) এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি( Saida Shinichi)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71