1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কৃষি মন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

কৃষি মন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

টাইমসনিউজ ডেস্ক:-

 

 

আজ কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সাথে সচিবালয়স্থ কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার গ্রিগরিয়েভিচ খোজিন( Alexander Grigoryevich KHOZIN) সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে কৃষিখাত, খাদ্য নিরাপত্তা , আমদানি রপ্তানী বাণিজ্যসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

শুরুতে কৃষি মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত মন্ত্রীসভার সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে শুভেচ্ছা জানান।

কৃষি মন্ত্রী বলেন, ‘রাশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষীত বন্ধু। প্রায় ৫০ বছরেরও অধিক সময় ধরে দেশের কৃষি, প্রযুক্তিসহ নানা খাতে রাশিয়া সহযোগিতা করে আসছে। বাংলাদেশে নন ইউরিয়া সার বিশেষ করে এমওপি সারের একটি বড় অংশ রাশিয়া থেকে আমদানি করে।’ ভবিষ্যতেও এ সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সে বিষয়ে মন্ত্রী রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন।

মন্ত্রী বাংলাদেশ হতে আলু, আম, শসা ও প্রক্রিজাত খাবার আমদানি বাড়াতে রাশিয়াকে আহবান জানান।

রাষ্ট্রদূত আলেক্সান্ডার খোজিন বাংলাদেশের কৃষি খাতে তাঁর দেশ সহযোগিতা করতে আগ্রহী বলে জানান। বাংলাদেশ থেকে রাশিয়া নিয়মিতভাবে আলুসহ বিভিন্ন কৃষি পণ্য আমদানি করে থাকে বলে রাষ্ট্রদূত জানান।
রাষ্ট্রদূত সার ও বীজ সরবরাহের পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণেও তাঁর দেশের আগ্রহের কথা জানান। মন্ত্রী এ বিষয়ে রাশিয়ার সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় কৃষি সচিব রফিকুল ই মোহামেদ, কৃষি মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ, রাশিয়ান দূতাবাসের প্রথম সচিব আনাস্তাসিয়া নেমোভা, কাউন্সেলর (কৃষি এটাচে) ভ্লাদিমির মোকালভ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71