1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কেরানীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

কেরানীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার কেরানীগঞ্জের খোলামুড়ার একটি শিল্প কারখানায় (সম্পূর্ণ অবৈধ তারের কারখানা) অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে আজ একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে কারখানাটির দুইটি সংযোগ উৎস হতে বিচ্ছিন্ন করা হয়। ফলে মাসিক গ্যাস সাশ্রয় হবে প্রায় ১২০১৫.৩৯ ঘনমিটার এবং মাসিক সাশ্রয়কৃত অর্থের পরিমাণ প্রায় ৩,৬০,০০০ টাকা। অভিযান পরিচালনাকালে অভিযুক্ত কাউকে না পাওয়ায় কোনরূপ দন্ড আরোপ করা হয়নি।

অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71