1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে চুরি-ডাকাতি প্রতিরোধে বিট পুলিশিং সভা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে চুরি-ডাকাতি প্রতিরোধে বিট পুলিশিং সভা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মফিজুর রহমান মুবিন,মধুখালী (ফরিদপুর):”অপরাধ নিরসনে বিট পুলিশ আপনার পাশে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের কাজিররাস্তা মাদ্রাসা মার্কেটের সামনে বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়, মধুখালী সার্কেলের সাব-ইন্সপেক্টর মো. সিরাজুল ইসলাম এবং রায়পুর ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা, মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মো. আব্দুল আলিম।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এএসপি মো. আজম খান বলেন, “সম্প্রতি এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়েছে। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। প্রতিটি গ্রামে রাতের পাহারার ব্যবস্থা করলে অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”

সভায় বক্তারা অপরাধ দমনে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71