1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সরকার আন্তরিক, বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস বাণীতে প্রধান উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর ১০০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম ঢাকা-চট্টগ্রামসহ দশ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস বিএনপি প্রতিনিধিদলের সাথে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পর্যালোচনা সভা অনুষ্ঠিত ওমরাহ পথে সড়ক দুর্ঘটনা, মা-সহ দুই সন্তানের মৃত্যু সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক: ২০ জেলায় ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি উচ্চশিক্ষা রূপান্তরে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সরকার আন্তরিক, বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস বাণীতে প্রধান উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ‘বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস’ উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন:
“বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস-২০২৫’ উদ্‌যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষ্যে আমি বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) এর সকল অংশীজন এবং সহযোগী সংস্থাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দিবসটির এবারের

প্রতিপাদ্য-‘Accreditation: Empowering Small and Medium Enterprises (SMEs)’, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। আমাদের মোট দেশজ উৎপাদনের একটি বৃহৎ অংশ এসএমই খাত থেকে আসে। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও এ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএমই খাতের প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত আন্তর্জাতিক বাজারে প্রবেশে প্রতিবন্ধকতা, ক্রেতা ও ভোক্তার পরিবর্তনশীল চাহিদা এবং আর্থিক সীমাবদ্ধতার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

এ সকল চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রয়োজন সম্মিলিত বৈশ্বিক উদ্যোগ।

এ্যাক্রেডিটেশন ব্যবস্থা জাতীয় গুণগতমান অবকাঠামো উন্নয়নের মাধ্যমে পণ্য ও সেবার সরবরাহ ব্যবস্থার সকল পর্যায়ে গুণগতমান নিশ্চিতকরণ, দক্ষ কারিগরি জনবল সৃষ্টি, বাণিজ্যে কারিগরি বাধা অপসারণ এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করে এ সকল চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিষ্ঠালগ্ন থেকে বিএবি এ লক্ষ্যে কাজ করে এখন পর্যন্ত বিভিন্ন ল্যাবরেটরি, ডায়াগনস্টিক সেন্টার, সনদ প্রদানকারী সংস্থা এবং পরিদর্শন সংস্থাসহ মোট ১৫৫টি সরকারি, বেসরকারি এবং বহুজাতিক সংস্থাকে আন্তর্জাতিক মান অনুসারে এ্যাক্রেডিটেশন সনদ প্রদান করেছে।

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের মাঝারি ও ক্ষুদ্র শিল্পের বিকাশে খুবই আন্তরিক। এ খাতের কাঙ্ক্ষিত উন্নয়নের পাশাপাশি টেকসই শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) ও সংশ্লিষ্ট সকলকে ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাই।

আমি ‘বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস-২০২৫’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করছি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71