1. admin@timesnews71.com : অ্যাডমিন :
খন্ধকার নাসিরের পক্ষে মধুখালীতে কেন্দ্রীয় কৃষক দলের নেতাদের সভা ও প্রচারণা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

খন্ধকার নাসিরের পক্ষে মধুখালীতে কেন্দ্রীয় কৃষক দলের নেতাদের সভা ও প্রচারণা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

মেহেদী হোসেন পলাশ :-

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ফরিদপুর–১ আসনের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম নাসিরের নির্বাচনী প্রচারণা, লিফলেট বিতরণ ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে মধুখালী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মধুখালী উপজেলা ও পৌর কৃষকদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মধুখালী উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নুর সভাপতিত্বে এবং পৌর কৃষকদলের আহ্বায়ক নূরনবী মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন—কেন্দ্রীয় কৃষক দলের সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সুলায়মান হোসাইন, ফরিদপুর জেলা কৃষক দলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. পারভেজ রেজা, মধুখালী উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলী মনসুর দাউদ, ফরিদপুর জেলা কৃষক দলের সদস্য মোরশেদ আবু নছর টিটো সহ আরও অনেকে।
বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে হবে।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা মধুখালী উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71