1. admin@timesnews71.com : অ্যাডমিন :
গাড়ির সব কাগজের মেয়াদ ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়াল বিআরটিএ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

গাড়ির সব কাগজের মেয়াদ ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়াল বিআরটিএ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

সার্ভার ক্ষতিগ্রস্ত হওয়ায় গাড়ির সব কাগজপত্রের মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১৮ ও ১৯ জুলাই রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট হয়। ক্ষতিগ্রস্ত হয় বিআরটিএ সার্ভার ও আইএস। এ কারণে ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, অগ্রিম আয়কর আদায় এবং গাড়ি নিবন্ধন করা সম্ভব হচ্ছে না।

গত ১৯ জুলাই যেসব গ্রাহকের কাগজপত্রের মেয়াদ শেষ হয়েছে কিংবা আগামী ১৫ সেপ্টেম্বর শেষ হবে, সেসব কাগজপত্রের বৈধতার মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যেই ক্ষতিগ্রস্ত সার্ভার ও আইএস সচল-কার্যকর করার চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71