1. admin@timesnews71.com : অ্যাডমিন :
গুলশান কার্যালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু

গুলশান কার্যালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক

  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:-

গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অংশগ্রহণ করেন আইএমএফের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন ক্রিস পাপাজর্জিউ, অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ।

বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য।
আরও উপস্থিত ছিলেন —মো. ইসমাইল জবিউল্লাহ, সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা;
ড. জিয়াউদ্দিন হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিনিয়র কর্মকর্তা, বিশ্বব্যাংক;
এবং শামা ওবায়েদ, বিএনপি’র সংগঠনিক সম্পাদক।
বৈঠকে কর ও ব্যাংকিং খাত সংস্কার, সামাজিক খাতে ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের উপায় নিয়ে আলোচনা হয়। বিএনপি প্রতিনিধিদল জোর দিয়ে উল্লেখ করে—টেকসই প্রবৃদ্ধির জন্য স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থাপনা অপরিহার্য।

আইএমএফ দল বিএনপি’র প্রস্তাবিত নীতিগত দৃষ্টিভঙ্গির প্রশংসা করে এবং ভবিষ্যতে সংলাপ ও সহযোগিতা জোরদারের আশা ব্যক্ত করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71