1. admin@timesnews71.com : অ্যাডমিন :
গুলশান ক্লাবের সদস্যপদ ফিরে পেলেন তারেক রহমান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

গুলশান ক্লাবের সদস্যপদ ফিরে পেলেন তারেক রহমান

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

গুলশান ক্লাবের সদস্যপদ ফিরে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত সরকারের আমলে তৎকালীন পরিচালনা পর্ষদ তার সদস্যপদটি বেআইনিভাবে বাতিল করে বলে অভিযোগ ওঠে।

মঙ্গলবার (৮ অক্টোবর) গুলশান ক্লাবের ১৪তম বোর্ড মিটিংয়ে বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করে তারেক রহমানের সদস্যপদ পুনঃবহাল করা হয়।

জানা গেছে, ২০২৩ সালের ২৩ ডিসেম্বর গুলশান ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগের রাতে এক গোপন বৈঠকের মাধ্যমে তার সদস্যপদ বাতিল করা হয় বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে বর্তমান বোর্ড বিষয়টি জানতে পেরে গুলশান ক্লাবের পরিচালক (আইন) ব্যারিস্টার সুমাইয়া আজিজ একটি ল’ কমিটি গঠন করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সে কমিটি সদস্যপদ পুনঃবহাল করেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ব্যারিস্টার সুমাইয়া আজিজ জানান, একজন আইনজীবী হিসেবে প্রত্যেকটি সদস্যের সদস্যপদ রক্ষা এবং তার অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এ ধরনের বেআইনি পদক্ষেপ যেমন দুঃখজনক, তেমনি প্রশ্নবোধক। গুলশান ক্লাব একটি পরিবার, এর একজন সদস্য (পরিচালক) হিসেবে সব সদস্যের জন্য নিবেদিতভাবে আমরা কাজ করার চেষ্টা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71