1. admin@timesnews71.com : অ্যাডমিন :
গ্রামীণ টেলিকমের বাৎসরিক লভ্যাংশের ৩৮ কোটি টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রদান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

গ্রামীণ টেলিকমের বাৎসরিক লভ্যাংশের ৩৮ কোটি টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রদান

  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী কোম্পানির বাৎসরিক লভ্যাংশের শূন্য দশমিক পাঁচ শতাংশ হারে ৩৮ কোটি ৩৯ লাখ ৪৯ হাজার ৭শ’ ৭০ টাকার চেক হস্তান্তর করেছেন। এ টাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা হবে। বাংলাদেশের সকল অঞ্চল ও স্তরের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিক ও শ্রমিকের পরিবারের আর্থসামাজিক উন্নয়নে এ অর্থ ব্যয় হবে।

উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে বলেন, শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) এর ২৩৬ ধারায় যথাসময়ে অর্থ প্রদান না করলে জরিমানা-সহ অর্থ আদায়ের বিধান করা হয়েছে। তিনি বলেন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের অর্থ মৃত শ্রমিকদের অনুদান, ছাত্র বৃত্তি এবং শ্রমিকদের জরুরি চিকিৎসায় খরচ করা হবে।

প্রেস ব্রিফিংয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মোঃ মুনির হোসেন খান, গ্রামীণ টেলিকমের প্রতিনিধি-সহ গণমাধ্যমকর্মীগণ ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71