1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ছাত্র প্রতিনিধি উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে : ইশরাক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ছাত্র প্রতিনিধি উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে : ইশরাক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারে দায়িত্বে থাকা ছাত্র প্রতিনিধিদের দুই উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে তাঁকে শপথ না পড়ানোর দাবিতে করা রিট খারিজের পর ইশরাক এই প্রতিক্রিয়া জানালেন।

ফেসবুক পোস্টে ইশরাক বলেন, ‘আন্দোলনকারী ভাইদের বলব, এইসব মুলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগের খবর না আসা পর্যন্ত লড়াই চলছে, চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।’

এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর দাবিতে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। এই আদেশের ফলে ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71