1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জনগণকে সেবা দেয়া সরকারি কর্মচারীদের মূল কাজ -ওয়াহিদউদ্দিন মাহমুদ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জনগণকে সেবা দেয়া সরকারি কর্মচারীদের মূল কাজ -ওয়াহিদউদ্দিন মাহমুদ

  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সরকারি কর্মচারীদের মূল কাজ হল জনগণকে সেবা দেয়া। কৃষি বিভাগ কৃষকদের, মৎস বিভাগ মৎসজীবীদের সাহায্য করবে। পুলিশ বিভাগ আইন শৃঙ্খলা বিষয়ে জনগণকে সহায়তা করবে। তিনি বলেন, সকল সেক্টরের কর্মচারীদের জবাবদিহিতা থাকতে হবে। একইসাথে তাদের দায়িত্বশীলতারও পরিচয় দিতে হবে।

উপদেষ্টা আজ সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)-তে অনুষ্ঠিতব্য ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বিপিএটিসি-র রেক্টর সাঈদ মাহবুব খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সরকারি চাকরীজীবীদের দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে নিজেকে গড়ে তুলতে ও দেশের মানুষের কল্যাণে কাজ করার তাগিদ দেন। তিনি বলেন, জনগণকে সেবাদানে পারদর্শিতা ও আন্তরিকতা হবে একজন সরকারি কর্মচারীর দক্ষতা ও যোগ্যতার মাপকাঠি। ধর্ম, লিঙ্গ, ধনী-দরিদ্র ভেদাভেদ না করে সকল নাগরিককে সমভাবে সেবা প্রদানের মানসিকতা লালন করতে হবে।

উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার এক অবিস্মরণীয় অভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন যাত্রা শুরু করেছি। এ যাত্রা ন্যায্যতার, ন্যায়ের ও সমতাপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার। নিকট অতীতের সুশাসনের অভাবজনিত কারণে এ চলার পথ কণ্টাকাকীর্ণ। অর্থনীতির একজন ছাত্র হিসেবে আমি মনে করি, সুচিন্তিত ও সুপরিকল্পিত পদক্ষেপ ও কর্মসূচি ছাড়া গন্তব্যে পৌঁছানোর ভিন্ন কোন পথ নেই। এই বিশাল কর্মযজ্ঞের সফল বাস্তবায়নে প্রয়োজন প্রশিক্ষিত সরকারি কর্মচারী। ছাত্র-জনতার অপরিমেয় আত্মত্যাগের মধ্য দিয়ে যে জনপ্রত্যাশা, তা অবশ্যই আপনাদের পূরণ করতে হবে।

এ সময় তিনি ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে সামগ্রিক মূল্যায়নে প্রথম থেকে বিশতম স্থান অর্জনকারী প্রশিক্ষণার্থীদের নিকট ক্রেস্ট ও সনদ তুলে দেন। বিসিএস ৩৫ থেকে ৪০তম ব্যাচের বিভিন্ন ক্যাডারের ৩৫৪ জন কর্মকর্তা ৯ মার্চ ২০২৪ হতে ৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত ছয় মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71