1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জন-আকাঙ্ক্ষা পূরণে নবীন কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে -- তথ্য সচিব | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জন-আকাঙ্ক্ষা পূরণে নবীন কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে — তথ্য সচিব

  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, জন-আকাঙ্ক্ষা পূরণে নবীন কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। আজ ঢাকায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বিসিএস (তথ্য) ক্যাডার ও বিটিভির নবম গ্রেডের নবীন কর্মকর্তাদের চার দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সচিব এ কথা বলেন।

আইন ও বিধিমালা মেনে দাপ্তরিক কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে সচিব বলেন, আইনের মধ্যে থেকেই নবীন কর্মকর্তাদের সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এর পাশাপাশি কর্মক্ষেত্রে নৈতিকতা ও সৌজন্যবোধ বজায় রাখতে হবে। কোন কাজটি করা উচিত, কোনটি উচিত নয়, এ বিষয়েও নবীন কর্মকর্তাদের সচেতন থাকতে হবে।

সচিব বলেন, সরকারি কর্মচারী হিসেবে জনগণের কল্যাণে কাজ করা, রাষ্ট্রের সম্পদ রক্ষা করা এবং উন্নয়ন প্রক্রিয়াকে গতিশীল করা আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে সরকারি কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে কাজে লাগাতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মদ ও ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71