1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও বিসিটিআই পরিদর্শনে তথ্য উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও বিসিটিআই পরিদর্শনে তথ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। বুধবার (১৩ই আগস্ট) বিকালে পরিদর্শনে এসে তিনি এই দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, মানবসম্পদ উন্নয়নে এই প্রতিষ্ঠানের কাজ করার অনেক সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে।

প্রতিষ্ঠানের মানোন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রশিক্ষণের পাঠ্যক্রম যুগোপযোগী করতে হবে। একইসঙ্গে প্রশিক্ষণের মানোন্নয়নেও কাজ করতে হবে। তিনি বিদেশি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। জুলাই গণঅভ্যুত্থানে আহত সাংবাদিক ও আহত শিক্ষার্থীদের জন্য সাংবাদিকতা-বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করতে তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা বলেন, এই প্রতিষ্ঠানের প্রশিক্ষণ পাঠ্যক্রম যুগোপযোগী করতে কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে। তিনি চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। উপদেষ্টা প্রশিক্ষণ কার্যক্রমের গুণগত মানোন্নয়নে কাজ করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

পরিদর্শন ও মতবিনিময়কালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন-সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71