1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জাতীয় সংসদ নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে : জামায়াত আমির | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জাতীয় সংসদ নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে : জামায়াত আমির

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা দেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকার নির্বাচনের ইঙ্গিত দিয়েছে। সুস্পষ্ট কথা এখনো বলেনি। নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা দিলে মানুষের মধ্যে আস্থা তৈরি হবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কেরানীগঞ্জে ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘বিগত সাড়ে ১৭ বছর জাতি ফ্যাসিবাদের অধীনে ছিল। ফ্যাসিবাদের যখন পতন হয় তখন মজলুম মানুষ আর তাদেরকে গ্রহণ করে না। দেশের বুকে তখন তাদের থাকার সৎ সাহস হয় না। মঈন উদ্দিন-ফখরুদ্দিনরা পালিয়ে গেছে। এর পরে যারা এসেছিল তারাও পালিয়ে গেছে। যারা অসংখ্য অপকর্ম করে, তাদের নৈতিক কোনো সাহস থাকে না মানুষের সামনে দাঁড়ানোর। তারা পালায়। তাদের পতন হয় অত্যন্ত অপমানজনকভাবে।’

তিনি বলেন, ‘জনগণ একটি পরিবর্তনের জন্য জীবন দিয়েছে। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছে। সমাজ বৈষম্যে পরিপূর্ণ হয়ে আছে। বিগত ১৭ বছরের জঞ্জালের একটিও এখনো যায়নি। কেন? স্বৈরাচার তো পালিয়ে গেছে। কিন্তু আমরা কেন মুক্ত হতে পারলাম না। এর জবাব ১৮ কোটি মানুষের সামনে আছে। আমাদের দু’ হাজারের মতো সন্তান জীবন দিয়েছেন। আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল, চাঁদাবাজি, দখলবাজি ও জুলুম বন্ধ করতে। চাঁদাবাজি, দখলবাজি কি বন্ধ হয়েছে? হয়নি। তা বন্ধ করতে হবে। থামাতে হবে। আমাদের সন্তানরা কারো ফলস জমিদারি তৈরি করার জন্য রক্ত দেয় নাই। চাঁদাবাজি ও দখলবাজীর চেয়ে ভিক্ষা করা উত্তম বলে তিনি উল্লেখ করেন। তিনি চাঁদাবাজি বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ জন্য সরকার সহযোগিতা চাইলে জামায়াত সহযোগিতা করবে বলে তিনি উল্লেখ করেন।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71