1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জামায়াত-শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করলে ৫ মিনিটে পরিণতি হবে হাসিনার থেকে ভয়াবহ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জামায়াত-শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করলে ৫ মিনিটে পরিণতি হবে হাসিনার থেকে ভয়াবহ

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘জামায়াত-শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করে শেখ হাসিনা পাঁচদিনে দেশ ছাড়া হয়েছে। ৫ দিনের মাথায় শুধু পদত্যাগ নয়, দেশ ত্যাগ করতে হয়েছে শেখ হাসিনাকে। ভবিষ্যতে বাউফলের মাটিতে ছাত্রশিবির ও জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র করলে ৫ দিনও লাগবে না, ৫ মিনিটেই আল্লাহর ফয়সালায় তাদেরকে হয়তো তার চেয়ে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে।’

আজ বুধবার বিকেলে পটুয়াখালী বাউফলে জৌতা গ্রামের অলিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন। এ সময় জুলাই আন্দোলনে গুলিতে নিহত হৃদয়ের পরিবারকে দুই লাখ টাকা দেওয়া হয়। বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইছাহাক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এই সময় আরও উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রেদোয়ান উল্লাহ, বাউফল সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুস সুবাহান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71