1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম। শহিদদের কবর জিয়ারত এবং স্বজনদের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে উপদেষ্টা আজ রায়েরবাজার কবরস্থানে আসেন। কবর জিয়ারতের পর তিনি শহিদদের স্বজনের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন।

এ সময় উপদেষ্টা বলেন, শহিদদের ঋণ কখনো শোধ করা যাবে না। শহিদদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সবসময় শহিদ পরিবারের পাশে থাকবে। রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত অজ্ঞাত পরিচয়ের শহিদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে। শহিদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান প্রসঙ্গে তিনি আরো বলেন, আগামী মাসের শুরুতেই শহিদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালু হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71