1. admin@timesnews71.com : অ্যাডমিন :
জুলাই বিপ্লবে হতাহতদের সাহায্যে ফাউন্ডেশন গঠনের প্রক্রিয়া শুরু করছে সরকার- ধর্ম উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই বিপ্লবে হতাহতদের সাহায্যে ফাউন্ডেশন গঠনের প্রক্রিয়া শুরু করছে সরকার- ধর্ম উপদেষ্টা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  1. টাইমসনিউজ ডেস্ক

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, জুলাই বিপ্লবে হতাহতদের সাহায্যে প্রধান উপদেষ্টার উদ্যোগে একটি ফাউন্ডেশন গঠনের প্রক্রিয়া শুরু করছে সরকার। এ ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং আহত ব্যক্তিদের চিকিৎসা-সহ তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
আজ ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া ও তাদেরকে আর্থিক সহায়তা প্রদান শেষে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবে আহতদের সার্বিক চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করছে। এ বিপ্লবে ঢাকা-সহ দেশের বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসার জন্য যত টাকাই প্রয়োজন হোক না কেন, সেটা সরকার বহন করবে। এমনকি কারো যদি দেশের বাইরে নিয়ে চিকিৎসা করার প্রয়োজন হয়, সেই ব্যবস্থাও সরকার করবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসা ব্যয় মওকুফের বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, বেসরকারি হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছে তাদেরকেও আমরা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখেছি এবং তাদের চিকিৎসা ব্যয়ও সরকার বহন করবে।
এর আগে ধর্ম উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চিকিৎসারত রোগীদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও আস-সুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আস-সুন্নাহ ট্রাস্টের উদ্যোগে আজ এই আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং ইতোমধ্যে এ ট্রাস্ট পাঁচকোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। এ ফাউন্ডেশন পরবর্তীতে আরো পাঁচকোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71