1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ঢাকা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার পাসের হার ৬৭ দশমিক ৫১ শতাংশ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

ঢাকা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার পাসের হার ৬৭ দশমিক ৫১ শতাংশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

এ বছর ঢাকা শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার পাসের হার ৬৭ দশমিক ৫১ শতাংশ। ৩,৮২,৪৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩,৭৯,২৪৭ জন অংশগ্রহণ করে; এর মধ্যে ছাত্র ১,৭৭,৯৩৮ জন এবং ছাত্রী ২,০১,৩০৯ জন। ছাত্রদের পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৩৬ শতাংশ। মোট জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ৩৭,০৬৮ জন।

এ বছর ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিদেশের ৮টি কেন্দ্রসহ মোট ৪৪৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরীক্ষার ফলাফল নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবে।
এছাড়া, এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফলাফল সংগ্রহ করা যাবে। পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্যও এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71