1. admin@timesnews71.com : অ্যাডমিন :
তথ্য অধিকার আইন বাস্তবায়নে মানসিকতার পরিবর্তন জরুরি : ইউজিসি চেয়ারম্যান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

তথ্য অধিকার আইন বাস্তবায়নে মানসিকতার পরিবর্তন জরুরি : ইউজিসি চেয়ারম্যান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

টাইমসনিউজ৭১

নির্দিষ্ট সময়ে নির্বিঘ্ন তথ্য সেবা নিশ্চিত করতে বিদ্যমান গোপনীয়তার সংস্কৃতি থেকে বের হয়ে সংশ্লিষ্ট সকল বিভাগকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। আইনের মাধ্যমে তথ্য প্রদান বাধ্যতামূলক করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেতিবাচক মানসিকতার কারণে নির্দিষ্ট সময়ে তথ্য প্রদান বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়নে দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউজিসিতে আজ মঙ্গলবার (৪ জুন) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান।
তথ্য অধিকার আইনকে একটি জনবান্ধব আইন হিসেবে অভিহিত করে অধ্যাপক আলমগীর বলেন, ‘এই আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সমাজকে আগে প্রস্তুত হতে হবে। তথ্য প্রদানের সাথে সংশ্লিষ্ট কোনো একটি পক্ষ অবহেলা করলে যথাসময়ে তথ্য প্রদান বিঘ্নিত হয়।’ তাই সকলকে তথ্য প্রদানের বিষয়টি বাধ্যবাধকতার চেয়েও নাগরিক কর্তব্য হিসেবে সমানভাবে অনুধাবন করতে হবে বলে তিনি অভিমত প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71