1. admin@timesnews71.com : অ্যাডমিন :
তারেক রহমানের নেতৃত্বের ভবিষ্যৎ দেখছি সেখানে যেন ক্রিটিক্যাল জার্নালিজমের সুযোগ থাকে - মাহফুজ আনাম | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

তারেক রহমানের নেতৃত্বের ভবিষ্যৎ দেখছি সেখানে যেন ক্রিটিক্যাল জার্নালিজমের সুযোগ থাকে – মাহফুজ আনাম

  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-

দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, ‘আমার অনুরোধ থাকবে, নতুন যে বাংলাদেশ আমরা চাচ্ছি, আমরা তারেক রহমানের নেতৃত্বে যেটা ভবিষ্যৎ দেখছি সেখানে যেন ক্রিটিক্যাল জার্নালিজম এবং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার (সুযোগ থাকে)।’

রবিবার (২১ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বিএনপির মতবিনিময়সভায় এ কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, রেডিও ও টেলিভিশনের বার্তা প্রধান এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এ মতবিনিময়সভার আয়োজন করে দলটি।

গত ৫৩ বছরে কোনো মিডিয়া অফিসে আগুন জ্বালানো হয়নি জানিয়ে মাহফুজ আনাম বলেন, ‘সর্বপ্রথম এবার ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে আগুন জ্বালানো হলো।

কেন? আমারা কী অপরাধ করলাম? আমি এটা অনুরোধ করব সব মিডিয়াকে, সত্যিকার অর্থে আপনারা এটা প্রশ্ন করবেন।’

তিনি আরো বলেন, ‘রাজনৈতিক দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান হবে ক্রিটিক্যাল মতপ্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু আমি আপনার সমালোচনা করব সেইটার স্বাধীনতা থাকতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ করে মাহফুজ আনাম বলেন, ‘এখন সালাহউদ্দিন ভাই ইউ আর ভেরি ফ্রেন্ডলি টু দ্য মিডিয়া কারণ ইউ আর আউট অফ পাওয়ার।

আপনি ক্ষমতায় গেলে কেমন হবেন সেটা আমরা যখন দেখব যে আপনি একই রকম উদার, একই রকম আপনি সমালোচনা গ্রহণ করছেন। ৫৩ বছরের ইতিহাসে কোনো সরকারই কোনোদিনই ক্রিটিক্যাল জার্নালিজম গ্রহণ করেনি। আমি আশা করব, এই নতুন বাংলাদেশে ক্রিটিক্যাল আপনারা নিবেন।’

তিনি আরো বলেন, ‘আমার অনুরোধ থাকবে, নতুন যে বাংলাদেশ আমরা চাচ্ছি, আমরা তারেক রহমানের নেতৃত্বে যেটা ভবিষ্যৎ দেখছি সেখানে যেন ক্রিটিক্যাল জার্নালিজম, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার (সুযোগ থাকে)।’

নির্বাচিত সরকারের সঙ্গে মিডিয়ার সম্পর্ক হবে সম্মানজনক জানিয়ে মাহফুজ আনাম বলেন, ‘আমি আপনাকে (নির্বাচিত সরকারকে) ক্রিটিসাইজ করব যেন সে আরো ভালো করতে পারে। আমি সমালোচনা করব ওই মানসিকতা নিয়ে যাতে নির্বাচিত সরকার সত্যিকার অর্থে গণতন্ত্রের দিকে যায়, মানুষের চাহিদার দিকে যায়।’

মতবিনিময়সভায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, ‘জনগণ আশা করছে তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের খুঁটিটা যেন শক্তিশালী হয়। তিনি বাধ্য হয়ে দীর্ঘ ১৮ বছর কষ্টকর নির্বাসিত জীবন যাপন করেছেন। তার এই প্রত্যাবর্তনকে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চাই। এটাই আমাদের প্রত্যাশা।’

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘প্রথম আলো ও ডেইলি স্টার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই দৃশ্য সারা বিশ্ব দেখেছে। এটা জাতির জন্য লজ্জার।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71