1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

মফিজুর রহমান মুবিন:-

“সব কথা সবার কথা”—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধুখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান মিঞা -এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান পলাশ-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল এস-এর মধুখালী উপজেলা প্রতিনিধি মফিজুর রহমান মুবিন,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী থানার সাব-ইন্সপেক্টর অসিত সাহা, চ্যানেল এস-এর সালথা উপজেলা প্রতিনিধি আবু নাসের হুসাইন , মানবকণ্ঠ পত্রিকার মধুখালী উপজেলা প্রতিনিধি মোঃ শাহজাহান হেলাল।

এছাড়াও উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সদস্য মোঃ লেলিন মাহমুদসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, চ্যানেল এস দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরছে। আগামীতেও চ্যানেলটি গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আলোচনা সভা শেষে কেক কাটা ও র‍্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71