1. admin@timesnews71.com : অ্যাডমিন :
তিস্তার উপর 'মওলানা ভাসানী সেতু' উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

তিস্তার উপর ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

তিস্তার উপর ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন, গাইবান্ধা-কুড়িগ্রামবাসীর ভালোবাসায় সিক্ত স্থানীয় সরকার উপদেষ্টা।

স্থানীয় সরকার প্রকৌশল কর্তৃক বাস্তবায়িত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন পাঁচপীর বাজার থেকে চিলমারী উপজেলা সদর সড়কে তিস্তা নদীর উপর নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ ‘মওলানা ভাসানী সেতু’র শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এতে করে, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সাথে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার যোগাযোগ উন্নয়নের মাধ্যমে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে আঞ্চলিক যোগাযোগ স্থাপন হলো।

সেই সঙ্গে, একটি নতুন পরিবহন করিডোর গড়ে ওঠায় রাজধানী ঢাকাসহ দক্ষিণাঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সাথে ভুরুঙ্গামারি স্থলবন্দরসহ কুড়িগ্রাম জেলার দূরত্ব হ্রাস পেয়েছে ৪০-৬০ কিলোমিটার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71