
নিজস্ব প্রতিবেদক:-
ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়ন বিএনপি’র কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় মেগচামী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মিহির কুমার বাবলু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রস্তুত কমিটির সদস্য রাকিব হোসেন চৌধুরী ইরান, সাবেক সাধারণ সম্পাদক ও প্রস্তুত কমিটির সদস্য মোঃ আবুল কাশেম আবুল, সদস্য শাহাবুদ্দিন আহমেদ সতেজ, হায়দার আলী মোল্লা, মোঃ আব্দুল আলিম মানিক, ভিপি শাহীন, মোঃ হাবিবুর রহমান হাবিব, সাইদুর রহমান সাঈদ, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু, সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আকরাম হোসেন খান, সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক, সদস্য সচিব মোঃ সাদ্দাম আরেফিনসহ মেগচামী ইউনিয়ন বিএনপির প্রার্থীগন ডিয়াই মৃধা, ভুট্টো সেখ,হারুন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “স্বৈরাচার সরকারের সময়ে বিএনপি’র অনেক নেতাকর্মী আন্দোলন-সংগ্রামে অংশ নিতে সাহস পাননি। তবে আগস্টের পর থেকে সকলে সক্রিয়ভাবে প্রতিটি মিছিল-মিটিংয়ে অংশ নিচ্ছেন। নতুন-পুরাতন, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয় করেই ওয়ার্ড থেকে শুরু করে প্রতিটি কমিটি গঠন করা হবে।”