1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দক্ষতা দিয়ে সেবা করার নির্দেশ -- বস্ত্র ও পাট সচিব | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু

দক্ষতা দিয়ে সেবা করার নির্দেশ — বস্ত্র ও পাট সচিব

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:-

নতুন যোগদানকৃত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের দক্ষতা দিয়ে শৃংখলার সাথে সেবা করার নির্দেশনা দিয়েছেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি বলেন, ‘আমি শৃংখলা পছন্দ করি, আশাকরি সবাই নিজেদের অভিজ্ঞতা, দক্ষতা ও আইন-বিধি মেনে সেবা প্রদান করবেন। মন্ত্রণালয়ের অনলাইনকৃত সেবার আরও মানোন্নয়ন করতে হবে। মাননীয় উপদেষ্টার নির্দেশনা মতো সবাইকে একত্রিত হয়ে কাজ করবো।“

মঙ্গলবার (৪নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর / সংস্থা প্রধানদের সাথে মতবিনিময় সভায় তিনি এমন নির্দেশনা দেন।

উল্লেখ্য, গত ২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তৎকালীন অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মিজ বিলকিস জাহান রিমি’কে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে সচিব মিজ বিলকিস জাহান রিমি বলেন, ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের অংশীজনের সাথে আরও নিবিড়ভাবে কাজ করলে তা বাস্তবায়নে ভালো ভূমিকা রাখবে। আগামীতে এদেশের বস্ত্রখাতে শীর্ষ পর্যায়ে দেশের জনশক্তি যেন কাজ করতে পারে সেভাবে টেক্সটাইল শিক্ষার্থীদের যুগোপযোগী করতে হবে। এতে করে বেকারত্ব কমাতে ও আরো কর্মসংস্থানে সুবিধা হবে।‘

সভায় এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো: শহীদুল ইসলাম, বাংলাদেশ পাটকল করপোরেশন চেয়ারম্যান বিগ্রে. জেনা. মো: কবির উদ্দিন সিকদার এনডিসি, পিএসসি, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকী, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা,জেডিপিসি’র ব্যবস্থাপনা পরিচালক মো: জাহিদ হোসেন,মন্ত্রণালয়ের যুগ্মসচিব রায়না আহমদ,যুগ্মসচিব ড. মো: মনজুরুল ইসলাম, যুগ্মসচিব মো: রফিকুল ইসলাম, যুগ্মসচিব হাফসা বেগম, উপসচিব সাইফুল ইসলাম আজাদ,উপসচিব মো: জিল্লুর রহমান, উপসচিব বীথি দেবনাথ ও মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71