1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দিনাজপুর স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুল হুদার সন্তানের  অকাল মৃত্যুতে  সমাজকল্যাণ মন্ত্রী ও তার সহধর্মিনীর শোক প্রকাশ  | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু

দিনাজপুর স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুল হুদার সন্তানের  অকাল মৃত্যুতে  সমাজকল্যাণ মন্ত্রী ও তার সহধর্মিনীর শোক প্রকাশ 

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার ৮ নং মাহামুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ নুরুল হুদার একমাত্র সন্তান মোঃ সামিউল ইসলাম (বয়স- ৯ বছর) ২৬মে, আনুমানিক দুপুর ১টা ১০ মিনিটে পুকুরে পড়ে পানিতে ডুবে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সামিউল এর অকাল মৃত্যুতে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি এবং তাঁর সহধর্মিনী ডাঃ শরীফা করিম স্বর্ণা গভীর শোক জানিয়েছেন।

 

মন্ত্রী এক শোকবার্তায় বলেন, মাত্র ৯ বছর বয়সে পানিতে ডুবে এভাবে চলে যাওয়া অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এ মর্মান্তিক মৃত্যুতে মোঃ নুরুল হুদা ও তার পরিবার, স্বজনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা সামিউলকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তার পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তৌফিক দিন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71