দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রবিবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে দিল্লি থেকে ঢাকায় আসবেন সালাহউদ্দিন আহমেদ। শনিবার (১০ আগস্ট) দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। গত ৯ বছর ধরে ভারতে অবস্থান করছিলেন তিনি।
জানা গেছে, ৬ আগস্ট দেশে ফেরার জন্য তিনি ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন। ওইদিন মেঘালয় থেকে গণমাধ্যমে সালাহউদ্দিন আহমেদ জানান, গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের অফিস থেকে ট্রাভেল পাসের বিষয়টি জানানো হয়েছে। ট্রাভেল পাসটি এখনও তিনি হাতে পাননি। আগামী কয়েক দিনের মধ্যে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।