1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দেশে ফিরলেন স্পিকার | টাইমস নিউজ ৭১
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন

দেশে ফিরলেন স্পিকার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

টাইমস নিউজ ডেস্ক:-

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন। শুক্রবার দুপুর সোয়া ১২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে গত ১৯ জুলাই স্পিকার এক সংক্ষিপ্ত সফরে ঢাকা থেকে ব্যাংককে যান।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, এমন খবর প্রকাশের পর বিদেশ থেকে স্পিকারের দেশে ফেরার সময় এগিয়ে আনায় সেই আলোচনা আরও জোরদার হয়েছে।

সংবিধান অনুযায়ী, স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, চিকিৎসার জন্য ১৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী, ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71