1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দেশে ভোট হলেই রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে -- তারেক রহমান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

দেশে ভোট হলেই রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে — তারেক রহমান

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিবাদ, উগ্রবাদ বা চরমপন্থা মাথাচাড়া দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা জেলা বিএনপির স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান জানান, দেশে ভোট হলেই রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমি অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই শত শহীদের রক্তের বিনিময়ে পতিত, পরাজিত, পলাতক, বিতাড়িত ফ্যাসিবাদি অপশক্তি রাষ্ট্র ও রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওৎ পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশের গণতন্ত্রে উত্তরণের যাত্রাপথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে।’

তারেক রহমান জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ে মানুষ মাঠে নেমেছিলো, সেই আন্দোলনে সফলতা কারো একার নয়, এটি সবার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71