1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দৈনিক আমার দেশ ইসলামোফোবিয়া মোকাবিলা করবে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

দৈনিক আমার দেশ ইসলামোফোবিয়া মোকাবিলা করবে

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

স্বাধীনতা পর থেকে দেশের মিডিয়ায় ইসলামোফোবিয়া রয়েছে। মিডিয়ার এই ইসলামোফোবিয়া মোকাবিলা করবেন বলে জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আমার দেশ পত্রিকার নবযাত্রা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এ কথা বলেন।

তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই জনগণকে আমার দেশ উপহার দিতে যাচ্ছি। এটা আমাদের নতুন যাত্রা। আপনারা আমাদের এক মাস সময় দেন। পত্রিকা শুরু করলে প্রথম মাসে অনেক ভুল-ভ্রান্তি হয়। আপনারা ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

পত্রিকাটির সম্পাদকীয় নীতি কেমন হবে জানিয়ে মাহমুদুর রহমান বলেন, আমরা সঠিক খবরটা দেওয়ার চেষ্টা করবো। আপনারা জানেন, হাসিনার ফ্যাসিবাদ আমলে অনেক পত্রিকা ইসলামি জঙ্গি নাটক সাজিয়েছে, বড় বড় অনেক পত্রিকায় শুধু এক পক্ষের বক্তব্য দেওয়া হয়েছে। বক্তব্যে ভিক্টিমের কখনো বক্তব্য ছিল না। শুধু পুলিশ, র‍্যাবের বক্তব্য দিয়ে মিডিয়া নিউজ করতো। দুই পক্ষের বক্তব্য দেয়নি। আমি একজন সম্পাদক, কোনো পত্রিকার নাম উল্লেখ করবো না।
গত ১৭ বছরের হাসিনার পরিবারের বিরুদ্ধে কারও লেখার সামর্থ্য ছিল না। আমার দেশে আগেই লেখা শুরু করছিল। আমার দেশের দরজা অসহায় মানুষের জন্য সবসময় খোলা থাকবে বলে জানান মাহমুদুর রহমান।

তিনি আরও বলেন, ৯০ শতাংশ মুসলমানের দেশ, অথচ ফিলস্তিন ইস্যুতে আমাদের পত্রিকাগুলোতে লেখা কম। দেশের পত্রিকাগুলো ফিলিস্তিন নিয়ে আন্তর্জাতিক পাতায় এক দুই কলাম রাখে মাত্র। প্রথম পাতায় ফিলিস্তিন নিউজ যায় না। আমরা কাশ্মির মুসলিম নির্যাতন, চীনের উইঘুর মুসলিম নির্যাতন ও রোহিঙ্গা মুসলিমসহ সারাবিশ্বে নির্যাতিত মুসলমানদের নিয়ে লিখবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71