1. admin@timesnews71.com : অ্যাডমিন :
দ্বায়িত্বরত অবস্থায় সার্জেন্টকে গালি দিয়ে সহকারী কর কমিশনার বরখাস্ত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

দ্বায়িত্বরত অবস্থায় সার্জেন্টকে গালি দিয়ে সহকারী কর কমিশনার বরখাস্ত

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার রাস্তায় কাগজপত্র দেখতে চাওয়ায় ট্রাফিক সার্জেন্টকে গালি দেওয়ার ঘটনায় এক সহকারী কর কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা কর অঞ্চল-২৫–এর সহকারী কর কমিশনার ফাতেমা বেগম গত ১২ এপ্রিল আনুমানিক রাত ৮টার দিকে একটি প্রাইভেটকারে অবস্থানকালে লালবাগ থানাধীন ২৬ নং ওয়ার্ডস্থ পলাশী মোড় পলাশী-নীলক্ষেতগামী পাকা রাস্তার ওপর ডিউটি করাকালীন ট্রাফিক সার্জেন্ট শাহা জামাল গাড়ির কাগজপত্র প্রদর্শন করতে বলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ফাতেমা বেগম গাড়ির কাগজপত্র সঠিক আছে মর্মে কাগজপত্র প্রদর্শন করতে অপারগতা প্রকাশ করেন। ট্রাফিক সার্জেন্ট পুনরায় গাড়ির কাগজপত্র প্রদর্শন করতে বলায় ফাতেমা বেগম গাড়ি থেকে বের হয়ে ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায় (যেমন, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, সারাজীবন ঘুস খাইছে ইত্যাদি) গালিগালাজ করায় ট্রাফিক সার্জেট শাহা জামাল কর্তৃক তাঁর বিরুদ্ধে লালবাগ থানায় গত ১৩ এপ্রিল মামলা হয়।

এতে বলা হয়, ফাতেমা বেগম, সহকারী কর কমিশনার, কর অঞ্চল-২৫, ঢাকা ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায় (যেমন–ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, সারাজীবন ঘুস খাইছে ইত্যাদি) গালিগালাজ করেন যা ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর বিধি ৩ (খ) অনুযায়ী ‘অসদাচরণ’ এর দায়ে তাঁর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর ১২ ধারা অনুযায়ী ফাতেমা বেগম, সহকারী কর কমিশনার, কর অঞ্চল-২৫, ঢাকাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71