1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ধর্ম নিরপেক্ষতা বিলুপ্তে ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির একমত পোষণ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ধর্ম নিরপেক্ষতা বিলুপ্তে ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির একমত পোষণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে কয়েকটি বিষয়ে একমত হয়েছে বিএনপি। ধর্ম নিরপেক্ষতা বাদ দিতে সংবিধানের ৮, ৯ ও ১০ অনুচ্ছেদ বিলুপ্তের বিষয়ে একমত হয়েছে দলটি। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।

সালাহউদ্দিন আহমেদ জানান, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তা সাংবিধানিক ও আইনানুগভাবে হতে হবে। স্বাধীনভাবে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিতে আর্টিকেল ৪৮- এর সাথে নতুন ধারা যুক্ত করার মতামত দিয়েছে বিএনপি।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘জরুরি অবস্থা জারি করতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল জড়িত রাখার ব্যাপারে বলা হয়েছে। এ ছাড়া সুপ্রিম জুডিশিয়াল কমিশন যুক্ত করার বিষয়ে আমরা কমিশনের সঙ্গে একমত হয়েছি। তবে রাষ্ট্র বলতে যা বোঝায় তাতে বিচার বিভাগকে যুক্ত করতে চায় কমিশন। রাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগকে যুক্ত করলে ভালো কিছু হবে না বলে মনে করি। এ ছাড়া রাষ্ট্রের নাম পরিবর্তনে একমত নয় বিএনপি।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71