1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ধর্ষিত হয়ে মামার নামে মিথ্যা মামলা; পিবিআই কর্তৃক সৎ-পিতা ধর্ষক গ্রেফতার | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী ৪-৫ বছরে ছানিজনিত অন্ধত্বমুক্ত বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ গ্যাস-অ্যাসিডিটির সমস্যা থাকলে মাছ খাওয়া কী নিরাপদ? ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৪৬, মামলা ৫৬ হরমুজ প্রণালি বন্ধের প্রভাবে সার সংকটের ঝুঁকিতে বাংলাদেশ আর্জেন্টিনার ফুটবল প্রধানের মোবাইল জব্দ-তদন্তের গুঞ্জন, যা বলছে ফেডারেশন উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধর্ষিত হয়ে মামার নামে মিথ্যা মামলা; পিবিআই কর্তৃক সৎ-পিতা ধর্ষক গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

পিবিআই প্রতিবেদন:-

ভিকটিম মৌমিতা (১২) ২০২১-২০২২ সালের দিকে রাজশাহীর বাঘা থানার অমরপুর বাউসা গ্রামস্থ তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করত এবং সেখানে অবস্থানকালে সে গর্ভবতী হয়ে পড়ে। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে তার সাথে তার আপন মামা মিঠুনের বিবাহ সম্পন্ন করে। মিঠুন আত্মগোপন করে। গত ০৩/০৩/২০২৩ খ্রিঃ তারিখে ভিকটিম এক পুত্রসন্তানের জন্ম দেয়। এ ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে ০৯/০৪/২০২৪ খ্রিঃ তারিখে তার ভাই মিঠুনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগ দাখিল করলে বিজ্ঞ আদালতের নির্দেশে বাঘা থানায় মামলা নং-১৩, তাং-০৯/০৪/২০২৪ ইং রুজু হয় এবং বিজ্ঞ আদালতের নির্দেশে পিবিআই রাজশাহী জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করে। বর্তমানে পুলিশ পরিদর্শক জনাব মোঃ জালাল উদ্দিন তদন্ত করছেন।

তদন্তকারী কর্মকর্তা এজাহার নামীয় আসামি মিঠুনকে গ্রেফতার করে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করার পর ডিএনএ এর মিল পাওয়া যায় নাই। পিবিআই প্রকৃত আসামীর সন্ধান অব্যাহত রাখে। তিনি ভিকটিমের সৎ পিতা আসামি মোঃ মেহেদী হাসান @ রিদয় (২৫) কে কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে ১৬৪ ধারা মোতাবেক ধর্ষণের ঘটনার সাথে নিজের জড়িত থাকার বিষয়ে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূল বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করে।

আসামী জানায় যে, ভিকটিমের মাতা রত্না খাতুনসহ তারা এক সাথে থাকতো। ভিকটিমের মা রাতের বেলায় ঘুমিয়ে পড়লে তার সৎ পিতা আসামি মোঃ মেহেদী হাসান @ রিদয় তাকে প্রায়ই ধর্ষণ করতো। ভিকটিমের গর্ভজাত সন্তানের ডিএনএ এর সাথে আসামি মেহেদী হাসান ৥ রিদয় এর ডিএনএ এর মিল পাওয়া যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71