1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ধানের শীষে নাসিরুল ইসলামকে চান নেতাকর্মীরা— মধুখালী পৌর বিএনপি’র কর্মী সম্মেলনে ঘোষণা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ধানের শীষে নাসিরুল ইসলামকে চান নেতাকর্মীরা— মধুখালী পৌর বিএনপি’র কর্মী সম্মেলনে ঘোষণা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

মফিজুর রহমান মুবিন, মধুখালী প্রতিনিধি :

ফরিদপুরের মধুখালী পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৫টায় পৌরসভার মেছড়দিয়া বাজারে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন মধুখালী পৌর বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম ফকির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ কামরুজ্জামান মিন্টু ও সদস্য ফরিদুল ইসলাম সাগর।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মধুখালী উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মিহির কুমার বাবলু, সদস্য মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ, হায়দার আলি মোল্লা, আব্দুল আলিম মানিক, মুন্সি আক্তারুজ্জামান, মোঃ ইয়াছিন বিশ্বাস, মোঃ আবু সাইদ, মোঃ জাহাঙ্গীর মোল্লা, মোঃ হাবিবুর রহমান সুমন সহ আরও অনেকে।

কর্মী সম্মেলনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নারী-পুরুষরা যোগ দেন। এতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে ফরিদপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে দেখতে চান তারা। এ সময় নেতৃবৃন্দ এলাকাবাসীর প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71