1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ধাপে ধাপে আগের শিক্ষাক্রমে ফিরে যাব: শিক্ষা উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ধাপে ধাপে আগের শিক্ষাক্রমে ফিরে যাব: শিক্ষা উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

আজ রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন বলেন, নতুন শিক্ষাক্রমকে কার্যকর করা সম্ভব বলে আমি মনে করছি না। সাময়িক সময়ে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু সেটা ধাপে ধাপে। যাতে করে শিক্ষার্থীরা কোনোভাবে বিপাকে না পড়ে, সেদিকে নজর রাখব।

শিক্ষা উপদেষ্টা বলেন, স্কুল-কলেজ বোর্ডকে দলীয়করণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষক ও ছাত্র সম্পর্ক রাজনীতিকরণ করা হয়েছে। ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। রাজনীতিকরণ ও দুর্নীতির কারণেই বর্তমানে শিক্ষাব্যবস্থার অবস্থা বেহাল বলেও মন্তব্য করেন তিনি।

 

এ সময় পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে তিনি বলেন, এখানেই এতদিন ধরে আমাদের বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে। অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পদগুলো শূন্য। এটা পূরণ করা খুবই চ্যালেঞ্জিং। তবে আমরা চাইব বড় বিশ্ববিদ্যালয়গুলোতে অতিদ্রুত পূরণ করতে।

ওয়াহিদ উদ্দিন বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে নয়, অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে যদি মানবসম্পদের উন্নয়ন না হয়, তাহলে কোনো দেশ উন্নত হয় না। সেক্ষেত্রে অর্থনীতি ও শিক্ষার মধ্যে যোগসূত্র আনার চেষ্টা করব বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71