1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নকল মুক্ত পরিবেশেই শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে - শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলন | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

নকল মুক্ত পরিবেশেই শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে – শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলন

  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

কুমিল্লা থেকে শেখ ফরিদ উদ্দিন:-

 

 

এস এস সি ও সমমান পরীক্ষা -২০২৬ উপলক্ষ্যে কুমিল্লা শিক্ষা বোর্ড, কুমিল্লা অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সাথে আজ ( শনিবার ৪ এপ্রিল ২০২৬) সকালে কুমিল্লায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি এ কথা বলেন। তিনি আর-ও বলেন, দেশের পাবলিক পরীক্ষাকে আরও সুরক্ষিত ও স্বচ্ছ করতে সরকার বিভিন্ন আধুনিক বাস্তব সম্মত পরিকল্পনা গ্রহন করেছে। পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস, প্রক্সি পরীক্ষা, নকল সরবরাহ বন্ধসহ সকল ডিজিটাল প্রতারণা বন্ধ করে একটি সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করাই সরকারের মূল লক্ষ্য বলে মন্ত্রী বক্তব্য রাকেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: শামসুল ইসলাম। পরীক্ষায় বিভিন্ন অপরাধের জন্য শাস্তির বিধান রেখে অচিরেই মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন জারী করার কথাও মন্ত্রী উল্লেখ করে বক্তব্য রাখেন।

এছাড়াও কুমিল্লা ৫ আসনের জাতীয় সংসদের সদস্য ( এমপি) মো. জসীম উদ্দিন, কুমিল্লা ১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের মোবাশ্বের আলম ভূঁইয়া , কুমিল্লা ০৬ আসনের সংসদ সদস্য সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা ০৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম, ব্রাক্ষ্মণবাড়িয়া ০৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মোল্লা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ কুমিল্লা শিক্ষা বোর্ড, কুমিল্লা অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এস এস সি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবগণ উপস্থিত ছিলেন এবং নকল প্রতিরোধসহ শিক্ষার সার্বিক মান উন্নয়নে তারা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71