1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নতুন কমিটি পেয়ে মধুখালীতে বিএনপির আনন্দ মিছিল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

নতুন কমিটি পেয়ে মধুখালীতে বিএনপির আনন্দ মিছিল

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

মেহেদী হোসেন পলাশ :-

ফরিদপুরের মধুখালীতে দীর্ঘ এক যুগ পর উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়।

২৫ অক্টোবর বিকাল ৩টার সময় মধুখালী পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণ হতে শুরু করে ঢাকা খুলনা মহাসড়কে মিছিলটি মধুখালী বাজারের সামনে থেকে ঘুরে এসে পুনরায় স্কুল মাঠে সমাপ্ত হয়।

এতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মীরা।
মিছিল পূর্ববর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন মধুখালী পৌর বিএনপি’র সভাপতি হায়দার আলী মোল্লা, মধুখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক,সি: যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়,সাবেক উপজেলা সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিভিন্ন প্রান্ত থেকে ঝাকে ঝাকে মিছিল নিয়ে সমবেত হয় উজ্জীবিত নেতাকর্মীরা।

বক্তারা তাদের বক্তব্যে নতুন এই কমিটি উপহার দেওয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জেলা কমিটি এবং ফরিদপুর ১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য জনপ্রিয় নেতা খন্দকার নাসিরুল ইসলাম নাসিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা নবগঠিত এই কমিটিকে সর্বশ্রেষ্ঠ কমিটি হিসেবে আখ্যায়িত করে।

সংক্ষিপ্ত আনন্দ মিছিল ও আলোচনা সভায় সবাইকে ধানের শীষের পক্ষে এক জোট বেঁধে কাজ করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71