1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নতুন বছরের বই পেলো মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ২৪ লাখ ৩০ হাজার শিক্ষার্থী | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

নতুন বছরের বই পেলো মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ২৪ লাখ ৩০ হাজার শিক্ষার্থী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

নতুন বছরের বই পেলো মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ২৪ লাখ ৩০ হাজার ২০০ জন শিক্ষার্থী। ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় সারাদেশে ৭৩ হাজার ৭৬৮টি কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ৩৪ লাখ ৩৬ হাজার ৭০৪টি বই বিতরণ করা হয়।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আজ রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ কার্যক্রম-২০২৬ এর উদ্বোধন করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি পাসের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। এ প্রকল্পটিকে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আলেমদের কল্যাণে গৃহীত নানা উদ্যোগের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেমদের পিএইচডি স্কলারশিপ দেওয়া হবে। ইসলামি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি আছে এমন ইমাম ও আলেম-ওলামারা এ স্কলারশিপ পাবেন। বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনে এ স্কলারশিপ প্রদান করা হবে। এছাড়া, সারাদেশে ইসলামের খেদমতে যারা বিশেষ অবদান রেখেছেন তাদেরকে চলতি মাসেই কেন্দ্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হবে বলে জানান উপদেষ্টা।

উপদেষ্টা আরো বলেন, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস সনদকে বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য চারটি মন্ত্রণালয়ে আধা-সরকারি পত্র দেওয়া হয়েছে। ইতোমধ্যে আইন মন্ত্রণালয় থেকে দাওরায়ে হাদিস সনদধারীদের নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স প্রদানে বিধিমালা সংশোধন করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ ও মনির হায়দার এবং ধর্ম সচিব মোঃ কামাল উদ্দিন।
#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71