1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নতুন বদলি আদেশ নিয়ে তোলপাড় রাজউকে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নতুন বদলি আদেশ নিয়ে তোলপাড় রাজউকে

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪

টাইমসনিউজ৭১

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তা-কর্মচারীকে দেশের যে কোনো উন্নয়ন কর্তৃপক্ষে বদলি করা যাবেু এমন এক অফিস আদেশ নিয়ে তোলপাড় চলছে। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইনের এক ধারার ওপর ভিত্তি করে রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশটি গত বৃহস্পতিবার জারি করা হয়। এতে রাজউকের কর্মকর্তা-কর্মচারীর মধ্যে বদলি আতঙ্ক দেখা দিয়েছে।

তারা বলছেন, রাজউকের স্থায়ী জনবল হিসেবে তাদের নিয়োগ। এখন চট্টগ্রাম বা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষে বদলির আদেশ জারি কোনোভাবেই যৌক্তিক ও গ্রহণযোগ্য হবে না। এ অফিস আদেশের পেছনে অসৎ উদ্দেশ্য থাকতে পারে। এতে তৈরি হতে পারে বদলি বাণিজ্যের সুযোগও। কারণ যখনই কাউকে ঢাকার বাইরে বদলি করার সুযোগ থাকবে, তখন এ সুযোগ অসাধু কর্মকর্তারা নিতে পারেন। ফলে প্রতিষ্ঠানও দুর্বল হয়ে যেতে পারে। তবে কর্তৃপক্ষ দাবি করছে, রাজউকের মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর আন্তঃবদলির বিধান আগে থেকেই আছে। অনেকে বিষয়টি জানতেন না। তাদের স্মরণ করিয়ে দিতেই এ আদেশ জারি করা হয়েছে। বদলি হলে তো কোনো সমস্যা নেই। সুযোগ-সুবিধা তো কারোর কমবে না।

গত ৪ মে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার রাজউকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। রাজউকের ইতিহাসে চেয়ারম্যান পদে কোনো সাবেক সেনা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার নজির এটাই প্রথম। এ নিয়ে রাজউকের এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর মধ্যে অস্বস্তি বিরাজ করছিল। সম্প্রতি রাজউক কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সফিউল্লাহ বাবুকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। এর তিন দিনের মাথায় তাঁকে সাময়িক বরখাস্তও করা হয়। সফিউল্লাহ বাবু ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। রাজউকের কর্মচারীরা বলছেন, ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে সতর্কীকরণ, এক থেকে সাত দিনের বেতন কাটা, বার্ষিক ইনক্রিমেন্ট বাতিল, পদাবনতির মতো কিছু শাস্তিমূলক বিধান আছে। সেগুলো পাশ কাটিয়ে সাময়িক বরখাস্ত করার ঘটনাও রাজউকে নজিরবিহীন।

এ ব্যাপারে জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন, ‘সার্ভিস রুলে যদি ওই রকম বিধান না থাকে, তাহলে এ আদেশ বেআইনি হবে। তবে যদি সব কর্তৃপক্ষ তাদের আইনে পরিবর্তন আনে, তাহলে সম্ভব। আমার মনে হয় না এ ধরনের কোনো বিধান আছে। বিধিতে সুস্পষ্টভাবে না থাকলে বদলি করতে পারবে না।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71