1. admin@timesnews71.com : অ্যাডমিন :
" নবাবগঞ্জে ঝুলন্ত মরদেহ উদ্ধার" | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

” নবাবগঞ্জে ঝুলন্ত মরদেহ উদ্ধার”

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

 

আমিনুর রহমান, নবাবগঞ্জ প্রতিনিধি

 

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় নুসরাত জাহান(২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার আলালপুর এলাকা থেকে পুলিশ ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় থাকা নুসরাত জাহানের মরদেহ উদ্ধার করে। নিহত নুসরাত জাহান নবাবগঞ্জ উপজেলার আলালপুর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে দুবাই প্রবাসী মো. রাশেদের স্ত্রী এবং দোহার উপজেলার বাস্তা গ্রামের সামাদ লস্করের মেয়ে। নিহত নুসরাতের ৪ বছরের একটি ছেলে রয়েছে।
নুসরাতের মা হেলেনা বেগম বলেন, সোমবার বিকালে আমার মেয়ে নুসরাত আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে তার শ্বশুর বাড়ি যায়। মেয়ের জামাই রাশেদ আমাকে ফোন করে নুসরাতকে ৫০ হাজার টাকা ধার দিতে বলে। রাশেদ পরবর্তীতে আমাদের টাকা ফেরত দিয়ে দিবে বলে। মেয়ে টাকা নিয়ে তার শাশুড়িকে দেয়।
হেলেনা বেগম অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই নুসরাতকে নানাভাবে মানসিক নির্যাতন করতো। মেয়ে হাসি-খুশি অবস্থায় আমার কাছে থেকে বিদায় নিয়ে স্বামীর বাড়ি যাওয়ার পরে এ ঘটনা ঘটে। নুসরাতকে শ্বশুর বাড়ির লোকজন হত্যা করেছে। এখন তারা বিষয়টিকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে।
নুসরাতের স্বজনরা বলেন, কিছু দিন যাবত স্বামী রাশেদের সাথে নুসরাতের সম্পর্ক ভালো যাচ্ছিলো না। তার শাশুড়ি রাশেদা বেগম সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করতো।
নুসরাতের শাশুড়ি রাশেদা বেগম বলেন, ছেলের বউ তার বাবা বাড়ি থেকে সন্ধ্যায় আমাদের বাড়িতে এসেছে। রাতে ছেলের বউ তার নিজ ঘরে শুয়ে ছিল। আমি আর কিছু জানি না।
বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই বোরহান উদ্দিন জানান, সোমবার সন্ধ্যায় নুসরাত বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসে এবং রাতে স্বামীর সাথে তার মোবাইলে কথা হয়। এরপর রাতের যে কোনো সময়ে সে আত্মহত্যা করতে পারে। ঝুলন্ত অবস্থায়ও তাঁর কানে মোবাইল হেডফোন ছিল।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ জালাল গণমাধ্যমকে জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিলিং ফ্যানের সাথে
ঝুলে থাকা নুসরাতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71