1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহতের পাশে ইউএনও | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহতের পাশে ইউএনও

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪

 

আমিনুর রহমান

নবাবগঞ্জ উপজেলার ঢাকা – বান্দুরা আঞ্চলিক মহাসড়কের মহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী গুরুতর আহত।

স্থানীয় সূত্রে জানা গেছে ২৬ মে রবিবার সকালে ঢাকা- বান্দুরা আঞ্চলিক মহাসড়কের বান্দুরা বড় ব্রীজ সংলগ্ন প্রথম শ্রেণীর শিক্ষার্থী রোহান( ৬) বিদ্যালয়ে যাওয়ার সময় বান্দুরা বড় ব্রীজ সংলগ্ন রাস্তা পার হওয়ার সময় চলন্ত সিএনজি ধাক্কা মেরে চলে যায়। গুরুতর অবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান নবাবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল বিপিএএ । তিনি শিক্ষার্থীর খোজ খবর নেন এবং তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত রোহান মহব্বতপুর গ্রামের শাকিল আহমেদ এর ছেলে।

এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলাম , ডাক্তার মেজবাহ উদ্দিন আহমেদ, নবাবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাসান আহমেদ , নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন সুমন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মুখলেছুর রহমান প্রমুখ।

আহত রোহানের পিতা শাকিল আহমেদ বলেন আমরা কোন অভিযোগ নেই। আমার ছেলে আগে সুস্থ হউক সেই দোয়া চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71