
আমান রহমান, নবাবগঞ্জ প্রতিনিধি
গত ০৩ মার্চ সোমবার ২০২৫ইং অনলা্ইন টাইমনিউজ71 প্রকাশিত সরকারি খাস জমিতে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে বাহ্রা ০৬নং সোনারগাঁও এলাকায় বসবাসরত কিছু প্রভাবশালী ব্যাক্তি। টিইমসনিউজ৭১ এর নবাবগঞ্জ প্রতিনিধি আমান রহমান উক্ত মাটিকাটা স্পট দেখার জন্য সরেজমিনে তদন্ত করে শুধু মাত্র মাটি কাটার চিহ্ন দেখতে পায় কিন্তু স্পটে কাউকে দেখা যায়নি। উক্ত প্রকাশিত সংবাদ পত্রে যাদের নাম দিয়ে প্রতিবেদন করে সংবাদ পত্রে ভূলক্রমে কয়েকজন ব্যাক্তির নাম প্রকাশিত হয়েছে যেমন- ১। লুৎফর রহমান ২। এ্যাড. খলিল ৩। হালিম ৪। মহসিন। সংবাদ প্রকাশিত করার পূর্বে অভিযোগকারী ব্যাক্তিদের সাথে মুঠোফোনে কথা বলা হয়নি। যেহেতু জণমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে এবং এ্যাড. খলিল সহ অন্যান্য ব্যক্তি মাটি কাটার সাথে জরিত নয়। তাদের সাথে মাটি কাটার ষ্পটে কোন সম্পৃক্ত পাওয়া যায়নি।